সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের সাথে বিচারকদের মত বিনিময় সভা

মুন্সীগঞ্জ নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের সাথে বিচারকদের মত বিনিময় সভা

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে নবনিযুক্ত সরকারি কৌঁসুলিদের সাথে বিচারকদের মত বিনিময় সভা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে এ মত বিনিময় করা হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সহকারী কৌশলী (এজিপি) অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট তানজিল রশিদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরফান সরকার, অ্যাডভোকেট নুর হোসাইন, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা তাহমিনা আমিন ভুইয়া, অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকি, অ্যাডভোকেট সাইফুল বিন আলী, অ্যাডভোকেট আঁখি আক্তার। এসময় বক্তারা আদালতে আসা বিচার প্রার্থীদের উদ্দেশ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে আলোচনা করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!