সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন : সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্পাদক শাহনাজ হীরা 

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন : সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সম্পাদক শাহনাজ হীরা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হোসেন সজল এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ বেগম হীরা। 

 

নতুন কমিটির সভাপতি সজল ও সাধারণ সম্পাদক হীরা দুইজনই সংস্কৃতি কর্মী ও সাংবাদিক।  

সভায় জোটভুক্ত ৬৬টি সংগঠনের  ৫২ টি সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক তলবি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল সভা সঞ্চালনা করেন। 

 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ, হোসনে আরা ঝুমুর, অ্যাডভোকেট মুহাম্মদ নাসিম আক্তার সুমন,অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা আল মামুন টিটু, ভিপি শাহীন, এনামুল হক, গৌতম মুখার্জী, জহিরুল হক, গোবিন্দ চন্দ্র মন্ডল, বাউল জাহাঙ্গীর, শেখ মো. শিমুল, আজিজা খাতুন মিতা, মাহবুবুল আলম, শেখ সুমন, শামীম শেখ, কাজী নিপা, নুরুজ্জামান লিপু, আসমা ইসলাম দিপ্তি, অ্যাডভোকেট তানভীর, ফয়েজ আহমেদ, সৈকত হাসান, পিন্টু, মাহবুব আলম জয়, ফারজান সুমনসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও বিস্তৃত করার আহ্বান জানান। 

 

আলোচনায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জে সাংস্কৃতিক চর্চা, নাট্য, সংগীত, আবৃত্তি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিত সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটি এ ধারাবাহিকতা বজায় রেখে জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়। 

 

নবনির্বাচিত সভাপতি মো. মোজাম্মেল হোসেন সজল বলেন, সকলকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে তারা কাজ করবেন। 

সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা বলেন, নিয়মিত সাংস্কৃতিক আয়োজন, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন দিবসকেন্দ্রিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!