সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট জ্বালানি তেল মজুদ রয়েছে এবং জেলা প্রশাসন সর্বদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর- বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

 

সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জ্বালানি তেলের চাহিদা, যোগান ও সরবরাহ এবং জেলার সার্বিক পরিস্থিতি সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।

 

ব্রিফিং সুত্রে জানা যায় , জেলায় বর্তমানে মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ০৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল (১৯ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট জ্বালানি তেলের মজুদ ছিল- ডিজেল: ১,১৭,১২০ লিটার, পেট্রোল: ৫,২০৮ লিটার, অকটেন: ১২,২২১ লিটার। 

 

আরও জানানো হয়, বর্তমানে ফিলিং স্টেশনসমূহে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি গতকাল (১৯ এপ্রিল) থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. রেজাউল করিম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ড. মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!