সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ্ ও সাধারন সম্পাদক মোঃ জহির হোসেন জয় নির্বাচিত।

মুন্সীগঞ্জ জেলা প্রচার দলের নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ রহমত উল্লাহ্ ও সাধারন সম্পাদক মোঃ জহির হোসেন জয় নির্বাচিত।

মুন্সীগঞ্জ প্রতিনিধি ,

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার দলের আনুষ্ঠানিক অনুমোদনে প্রচার দলের মুন্সীগঞ্জ জেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ শনিবার ১৭ই জানুয়ারি দুপুরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি করতেই মুন্সীগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে মোঃ রহমত উল্লাহ্ সভাপতি ও মোঃ জহির হোসেন জয় কে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাহীন মোল্লা,সহ-সভাপতি ১নং আশরাফুজ্জামান বাবু, সহ-সভাপতি এম কাইয়ুম,সহ-সভাপতি নাজমুল হাসান মাঝী,সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম,সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ জাকির,সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ সাইফ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে)পলাশ আহমেদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত,যুগ্ম সাধারণ সম্পাদক  লোকমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আহমেদ রাতুল,যুগ্ম সাধারণ সম্পাদক আর কে জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক,সাজীবুল ইসলাম সজিব,যুগ্ম সাধারণ সম্পাদক  সাইদ হোসেন রুদ্র,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বেপারী , সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে মুন্সীগঞ্জ জেলা প্রচার দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবে ।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!