মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার যুব বিভাগের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালী অনুষ্ঠিত হয়েছে,।
বুধবার ১২ ই আগষ্ট বিকাল ৫টায় পুরাতন বাসস্টান চত্বর থেকে শুরু হয়ে, সুপার মার্কেট গোল চত্বর ঘুরে, কৃষি, ব্যাংক সংলগ্ন শহীদি চত্বরে এসে শেষ হয়। রেলির পূর্বে এক সমাবেশে মিলিত হয়।
মুন্সিগঞ্জ জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ গোলাম জিলানীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর,জেলা অফিস বিভাগীয় সম্পাদক ও মুন্সিগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ সদর উপজেলা আমির, মোহাম্মদ নুরুল আমিন শিকদার, মুন্সিগঞ্জ পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ উজ্জল হোসেন, সহকারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়া, প্রমুখ।
বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, যুবকরাই হচ্ছে দেশের মূল চালিকা শক্তি, যুবকরা ধ্বংস থ হয়ে গেলে সে জাতি ধ্বংস হয়ে যায়, জামায়াতের যুবকদেকে মাদক থেকে নিজেরা দূরে থাকলেই চলবে না সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। সমাজে কোনভাবেই মাদক সেবন এবং মাদক বিক্রি করতে দেওয়া যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুবকদেরএই অঙ্গীকার করতে হবে । র্যালী তে বিভিন্ন উপজেলা থেকে যুব বিভাগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।