সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় গ্রেফতার প্রসঙ্গে”

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় গ্রেফতার প্রসঙ্গে”

 

 

মুন্সীগঞ্জ সদর থানা :

অদ্য ০২-১০-২০২৪ খিস্টাব্দ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে দিবাগত রাত ৪.০০ ঘটিকার সময় গত ০৪ আগষ্ট ২০২৪ তারিখে মুন্সীগঞ্জ সুপার মার্কেটে সংঘটিত সজল (৩০) হত্যা মামলা নং- ৩১(০৯)২৪ এর ১০৭নং এজাহার নামীয় আসামী আক্তার (৩৬) কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ গ্রামের জালাল মিস্ত্রির ছেলে। একই মামলার ২৯২ নং এজাহার নামীয় আসামী সবুজ (৩৫) কে গ্রেফতার করা হয়। সে পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

টংগীবাড়ী থানা:

টংগীবাড়ী থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে দিবাগত রাত ৩.০০ ঘটিকার সময় যৌতুক আইনের ০৩ ধারায় সিআর ২০৮/২৪ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রনি মৃধা (২৮) কে গ্রেফতার করে। তিনি আড়িয়ল ইউনিয়নের আপারকাঠি গ্রামের আব্দুল গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে।

সিরাজদিখান থানা :

সিরাজদিখান থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযানে পরিচালনা করে দিবাগত রাত ২.৪৫ ঘটিকার সময় সিআর ১৬৬/২৪ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে বি এম আলফাতুন কায়সার ওরফে খায়রুল বাশার (৫২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহিউদ্দিন আল হোসাইনীর ছেলে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!