শ্রীকান্ত দাস-
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আদালতের সভাকক্ষে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান আদালতের সকল বিচারক, সমিতির আইনজীবীগণ ও আদালত কর্মচারীরা।
এসময় বিদায়ী বিচারকের সততা, কর্মদক্ষতা ও আদালত পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের জিপি কৌশলী অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, ব্যারিস্টার হাসান সাইদ রছি, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নুর হোসেন, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট হাফিজুর রহমান (মাহাবুব), আদালতের নাজির আবু হানিফ সহ অন্যান্য বিচারকগণ, আইনজীবীগণ ও আদালত কর্মারীরা।
আদালত সূত্রে জানা গেছে, গেল ২৫ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক গাজী দেলোয়ার হোসেনের বদলির আদেশ নিশ্চিত করা হয়।
তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে গাজীপুর জেলায় যোগদান করবেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হিসেবে যোগদান করেছেন।