সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর বদলি জনিত বিদায় সংবর্ধনায় সাংবাদিকগণ

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর বদলি জনিত বিদায় সংবর্ধনায় সাংবাদিকগণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলেন জেলার তিন সাংবাদিক।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিচারকের খাসকামরায় ফুল দিয়ে সংবর্ধনা জানান মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন, ঢাকা পোস্ট অনলাইন পোটাল ও মানব কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ব.ম শামীম, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শ্রীকান্ত দাস।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা গেছে, গেল ২৫ আগস্ট আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) এএফএম গোলজার রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিচারক গাজী দেলোয়ার হোসেনের বদলির আদেশ নিশ্চিত করা হয়।

তিনি গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে  যোগদান করবেন।

এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হিসেবে যোগদান করেছেন

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!