সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আবুল কাশেম ঢালী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

সে  একটি চেক ডিজঅনার মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ২ মাসেরও কিছু বেশি সময় ধরে জেলা কারাগারে বন্দি ছিলেন।

আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আবুল কাশেম সদর উপজেলার মহাকালি ইউনিয়নের‌ কেওয়ার-নুরাইতলী এলাকার আব্দুস সামাদেও ছেলে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ মৃধা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার বিকালে কারা অভ্যšত্মরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। জেলার আরও জানান, মৃতের মরদেহ ময়নাতদšেত্মর জন্য মর্গে পাঠানো হয়েছে। কাল পরিবারের কাছে হ¯ত্মাšত্মর হতে পারে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেল সুপার মোঃ বদরম্নদ্দোজা রাত ৯ টার দিকে  বলেন, এনআইএ্যাক্ট মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীর আমাদের কারাগারে মৃত্যূ হয়েছে। মৃত্যূর সংবাদ তার স্বজনদের কাছে পৌছালে নিহত বৃদ্ধার ছেলেসহ স্বজনরা এসেছিল। আমাদের কারাগারে মৃত্যূ হলে নিয়ম অনুযায়ী সুরতহাল পোষ্ট মর্টেম করতে হয় ।

এ সমস্ত প্রক্রিয়া শেষে নিহতের লাশ আগামীকাল স্বজনদের কাছে
হস্তান্তর করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!