সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ আদালতে হাজত খানার লাইব্রেরি উদ্বোধনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী

মুন্সীগঞ্জ আদালতে হাজত খানার লাইব্রেরি উদ্বোধনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মহিলা হাজত খানায় লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে লাইব্রেরির শুভ উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। এসময় আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত বিচারক শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস,মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা: রহিমা আক্তার ।

এর আগে গেলো ৭ জানুয়ারি আদালতের পুরুষ হাজতখানায় ভিন্নভাবে একটি লাইব্রেরি করে দেয়া হয়েছে। আদালতে আনা হাজতিদের বিচারকার্যে নেওয়ার আগ পর্যন্ত অবশিষ্ট সময়ে বইপরে তাদের সময় কাটানো ও জ্ঞান অর্জন করা সহ ভালোর দিকে মানোযোগী হওয়ার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী এই লাইব্রেরির ব্যবস্থা করেন।

আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শাহ আলম প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!