সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ আদালতে অন লাইনে সাক্ষ্য নিলেন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম

মুন্সীগঞ্জ আদালতে অন লাইনে সাক্ষ্য নিলেন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এক মাদক মামলার অন লাইনে সাক্ষ্য নিলেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২ টার দিকে বিচার আদালত চলাকালীন সময়ে মামলার বাদি পুলিশের এসআই তুষারের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারির ঘটনার গজারিয়া থানার এক মাদক মামলায় বাদী হয়েছেন এসআই তুষার। তিনি গজারিয়া থানায় কর্মরত ছিলেন। বদলি জনিত কারণে তুষার বর্তমানে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানায় কর্মরত আছেন। সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি মুন্সীগঞ্জ আদালতে আসতে না পারায় মামলার বিচারকার্য সমাপ্ত করা সম্ভব হচ্ছে না। আদালতের বিচারক বিচার প্রার্থীর ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে ( হোয়াট অ্যাপ) এর মাধ্যমে মামলার বাদী পুলিশের এসআই তুষারের সাক্ষ্য গ্রহণ করেন। এসময় আদালতে আসা একাধিক বিচারপ্রার্থী ও আইনজীবীরা বিচারকের এমন কাজে সাধুবাদ জানান।

এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী মো. রোবেল জানান, দীর্ঘদিন ধরে মামলাটি আদালতে বিচারাধীনে আছে। মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে বিচারক আজ অনলাইনের মাধ্যমে মামলার বাদীর সাক্ষ্য গ্রহণ করেছেন। যদি কোন মামলার সাক্ষী আদালতে আসতে না পারে তবে বিচারক এভাবেই অনলাইনের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করবেন।  

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!