মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলের দিকে সমিতির প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. পারভেজ আলমের সভাপতিত্বে ও ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান রাজীবের সার্বিক পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. তোতামিয়া, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম ও রোজিনা ইয়াসমিন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি ক্রিকেট খেলা সহ অন্যান্য খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, খেলাধুলায় মানুষের শরীর ও মনকে ভালো রাখে, তাই আমাদের সকলেরই খেলাধুলা করা উচিত। এতে করে আমাদের মন ভালো থাকবে কাজে উৎসাহ বারবে।
সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবারো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার ব্যাবস্থা করা হয়েছে। অনেক উতসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ দুই দলের ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিাত হয়েছে। পরে অন্যান্য খেলা সহ ক্রিকেট খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।