সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর ২ টার দিকে আদালত প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

এসময় আইনজীবীদের ডিগবার কিক ফুটবল খেলা দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে পুরুষ ও মহিলা আইনজীবীদের আরো কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সভাপতিত্বে ও সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান রাজীবের সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, ভিপি কৌশলী অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন,সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খান আতাউর রহমান হিরু, অ্যাডভোকেট সুমন সরদার।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!