সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে ২৫তম বিসিএস ফোরামের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ২৫তম বিসিএস ফোরামের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি 

“আমরা জেগে উঠেছি দেশের প্রয়োজনে” এমন স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৫তম বিসিএস (অল ক্যাডার) ফোরামের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঢালী’স আম্বার রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে ২৫তম বিসিএস ব্যাচের বিভিন্ন ক্যাডারের এক ঝাঁক মেধাবী কর্মকর্তা তাদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

এছাড়া, বেশ কিছু সিনিয়র ব্যাচের কর্মকর্তা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পুরো এলাকাটি একটি মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠান চলাকালে বিকেল ৩টায় কনসার্ট শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। পরবর্তীতে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘র‍্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!