সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ১২৮ কেজি গাঁজাসহ ৬৮ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জে ১২৮ কেজি গাঁজাসহ ৬৮ লক্ষাধিক টাকার মাদক ধ্বংস

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ-
মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১১৯ টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করেন মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান।

ধ্বংসকৃত আলামতের মধ্যে ১২৮ কেজি গাঁজা, ৮ হাজার ৭ শত পিচ ইয়াবা ট্যাবলেট, ৪১ বোতল ফেন্সিডিল, ৫ লিটার বিদেশি মদ, ২৮ বোতল স্প্রিট, ১ গ্রাম হেরোইন ও ১ শত পাউন্ড কারেন্ট জাল ধ্বংস করা হয়।

এসময় গাঁজা ও কারেন্ট জাল ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ইয়াবা ট্যাবলেট, মদ, ফেন্সিডিল, স্প্রিট ও হেরোইন পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম ও এএসআই রুপন।

পুলিশের সিএসআই শরীফ সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১১৯ টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১২৮ কেজি গাঁজাসহ বিভিন্ন পরিমাণের অন্যান্য মাদক রয়েছে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৬৮ লক্ষ ১৬ হাজার টাকা।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!