সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিল সহ ১০০ মামলার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জে ১০৯ বোতল ফেন্সিডিল সহ ১০০ মামলার মাদক ধ্বংস

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের আদালতে চলমান ও নিষ্পত্তির ১০০ টি মামলার মাদক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পার্শ্বে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক ও আলামত ধ্বংস কমিটির সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের উপস্থিতিতে ১০০ টি মামলার মধ্যে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার, ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়। এসময় ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে, ইয়াবা ও চোলাই মদ পানিতে ডুবিয়ে এবং গাঁজা আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের বিচারকের উপস্থিতিতে ১০০ টি চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এতে ১০৯ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৫ শত ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা, ৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চেলাই মদ ধ্বংস করা হয়েছে। এসময় আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিল।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!