সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি বুলবুল আহমেদ।

আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানাধীন রেইডিং পার্টির সদস্যরা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকবাসপুর বছিরননেছা স্কুলের সামনে রাস্তা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ওজন ১০ গ্রাম জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ হোসেন মিয়া বাদী হয়ে ওই একই তারিখে গোলাম মোস্তফাকে  আসামি শ্রেণীভুক্ত করে সদর থানায় মাদক আইনে মামলা করে।

মামলাটি  ৮ বছর আদালতে  চলমান অবস্থায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সুকবাসপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ গোলাম মোস্তফা নামে এক আসামীকে  আটক করা হয়। এ ঘটনায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!