সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে পুলিশ সুপার পুষ্পস্তবক উদযাপন

মুন্সীগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে পুলিশ সুপার পুষ্পস্তবক উদযাপন

 

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে আজ ১১ই ডিসেম্বর (বুধবার)হানাদার মুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা বিশেষ আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মান্যবর পুলিশ সুপার মহোদয়।

আলোচনায় মুক্তিযুদ্ধে বাঙলার সূর্য সন্তানদের অবদান, তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্মলাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এ যুদ্ধে দল–মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদান এবং আত্মত্যাগ এ জাতি কখনো ভুলবে না।
এ সময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!