সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে সিরাজদিখানে নারীকে খুণের অভিযোগে বাবা ছেলের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জে সিরাজদিখানে নারীকে খুণের অভিযোগে বাবা ছেলের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাইনপাড়া কবরস্থান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রেখা রানি রায় (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে প্রদীপ বিশ্বাস বাদি হয়ে সিরাজদিখান থানায় বাবা ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর হতে অভিযুক্ত বাবা এখনো পলাতক রয়েছে।

নিহতের ছেলে মামলার বাদি প্রদিপ বিশ্বাস বলেন, আমাদের বাড়ির একটি গাছ আমাদের প্রতিবেশী মীর হোসেন কিনতে চায়। কিন্তু সে গাছের দাম অনেক কম বলায় আমরা তার কাছে গাছ বিক্রি না করে অন্যত্র বিক্রি করি। এনিয়ে আমার মায়ের সাথে মীর হোসেনের অনেক ঝগড়া হয়। আমাদের ধারনা সেই ঝগড়ার জের ধরে মীর হোসেন আমার মাকে খুন করেছে।   আমি আমার মায়ের লাশ যেদিন পাওয়া যায় সেদিন রাতেই মীর হোসেন ও তার ছেলে শিহাবকে আসামী করে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছি।

নিহত  রেখা রানি রায় উপজেলার জৈনসার ইউনিয়নের পূর্ব ভাটিমভোগ গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া কবরস্থান এলাকায় পরিত্যক্ত আলুর গোলার পাশে হাত-পা বাঁধা নিহতের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।পারিবারিক সূত্রে ও তার দুই ছেলে মিন্টু রায় ,পবিত্র রায়  ও মেয়ে ময়না রায় জানান, তাদের এলাকার মীর হোসেনর ছেলে শিহাব মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাদের মাকে মীর হোসেন ডেকেছেন বলে বাড়ি হতে ডেকে নিয়ে যায়।  এরৎপর তাদের মা রেখা রানি রায় রাত ৮টা পর্যন্ত বাড়ি  ফিরে না আসলে তারা আশপাশ ও গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে শিহাবদের বাসায় খোঁজ নিতে গেলে শিহাব জানায় তার মাকে শিহাব দেখেনি। ওই সময় শিহাবের বাবা মীর হোসেন বাড়িতে ছিলেন না। পরে বুধবার সকালে লোকমুখে শুনতে পান বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে চাইনপাড়ার কবরস্থানের পাশে একটি পরিত্যক্ত আলুর গোলা ঘরের পাশে তাদের মায়ের পায়ের স্যান্ডেল ও তার মৃত দেহ পরে আছে। পরে ওই স্থানের আসে পাশের লোকজন ও সিরাজদিখান থানা পুলিশকে খবর দেয়।

সিরাজদিখান থানা অফিসার্স  ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর  রহমান  বলেন. নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দর্বৃত্তরা লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা। লাশ ময়নাতদন্তের পর তা বিস্তারিত বোঝা যাবে ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!