সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে সিরাজদিখানে বিএনপির অন্তঃ কোন্দলের প্রভাব বিস্তারে হামলায় আহত ৫

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বিএনপির অন্তঃ কোন্দলের প্রভাব বিস্তারে হামলায় আহত ৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের জৈনসার ইউনিয়ন বিএনপির মধ্যে অন্তঃ কোন্দল চলছে দীর্ঘদিন ধরে। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন শেখ তার বালু ভরাট বাণিজ্য, গ্রাম্য বিচার সালিশ, জোর দখল ও আধিপত্য ধরে রাখতে বেপরোয়া হয়ে উঠেছেন।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে কাঁঠালতলী গ্রামে নাজিম উদ্দিন শেখ তার ভাতিজা সাবেক ইউপি সদস্য ও থানা বিএনপির সদস্য শেখ তৌহিদুল ইসলাম টিটু (৪৭), যু্বদল নেতা হৃদয় শেখ (৩০) ও নবীনুর হোসেন নবিকে (৩৮) মারধর করার অভিযোগ উঠেছে। আহত এই তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন।এর আগেও তিনি দুইজনকে পিটিয়ে আহত করেছেন, তারা ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।  এ বিষয়ে তৌহিদুল ইসলাম টিটু বাদী হয়ে সিরাজদিখান থানায় নাজিম উদ্দিন শেখসহ ১৫/১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এছাড়া এলাকার অনেকে জানান, গত শুক্রবার সন্ধায় কাঁঠালতলী গ্রামের আরেক সাবেক ইউপি সদস্য মোফাজ্জল হোসেন এর দোকানঘর দখল করতে যান নাজিম উদ্দিন শেখ ও তার লোকজন। তখন তোফাজ্জল হোসেন বাঁধা দিলে তাকে কাঁঠালতলি বিএনপি কার্যালয়ে এনে মারদর করে। বর্তমানে সে ঢাকার একটি প্রাইভেট  হাসপাতালে ভর্তি রয়েছে। গেল রবিবার সন্ধায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শেখ মো. আমিনকে মারধর করে। সে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে।

টিটু,হৃদয় ও নবী হোসেন জানান, নাজিম উদ্দিন টাকা খেয়ে আওয়ামী লীগের ইসরাফিল বাবুকে ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বানাইছে, বিচার সালিশে তার মন মত সিদ্ধান্ত দেয়। বালুভরাট বানিজ্য শুরু করেছে, দোকানপাট দখলসহ প্রভাব বিস্তার শুরু করেছে। এসব বিষয়ে কেউ কিছু বললেই তার লোকবল, লতিব্দি চরের ভাড়াটে গুন্ডাদের নিয়ে হামলা করে আমাদেরকে আহত করে। প্রশাসনের নিকট বিচার চাই ও দলিয়ভাবে তার নানা অপকর্ম  তদন্ত করে। তাকে দল থেকে বহিস্কার চাই।

নাজিম উদ্দিন এর সাথে মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করা হলেও তিনি ফোনে সারা দেননি।

সিরাজদিখান থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো. মোক্তার হোসেন জানান,  বিষয়টি শুনেছি। লিখিত  অভিযোগ মাত্র পেলাম, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!