সংবাদ শিরোনাম :
মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা
মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী সিএনজি ও একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকার কুবের ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতরা হলেন— শরীয়তপুর জেলার রাবেয়া (৫৫), মুন্সীগঞ্জ সদর উপজেলার রোমান বেপারি (২২) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সিএনজি চালক জালাল হোসেন (৪০)।

জানা যায় সিএনজিটি নিমতলা থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!