সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শ্রীনগরে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন‎

মুন্সীগঞ্জে শ্রীনগরে দলিল লেখক অফিসে ভয়বাহ আগুন‎

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস ঘর কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৫টি অফিস রুম পুড়ে গেছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ বহু দলিল, জমির পর্চা এবং নকশাসহ অনেক কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৬ জুলাই) রাত পৌঁনে ২টার দিকে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখকদের অফিস কমপ্লেক্সে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ২টার কিছুক্ষণ আগে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দুটি ইউনিট নিয়ে চলে আসে। আগুনের ভয়াবহতা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে থাকলে পরবর্তীতে মুন্সিগঞ্জ সদর ও লৌহজং থেকে আরও দুই ইউনিট যোগ দেয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!