সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শ্রীনগরে পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে বাবার পর মায়ের মামলা

মুন্সীগঞ্জে শ্রীনগরে পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে বাবার পর মায়ের মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারীরিক লাঞ্ছিত করায় পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মা।

১৩ মার্চ (বৃহস্পতিবার ) মুন্সীগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করলে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান মামলাটি আমলে নেন। ঘটনায় পুত্রের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু ও পুত্রবধূর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

 

অভিযুক্তরা হলেন, শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া গ্রামের দিদার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৫) তার স্ত্রী রাশেদা বেগম (৩০)।

 

মামলা ও আদালত সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ও রাশেদা বেগম মামলার বাদী খাদিজা বেগম (৬৫) এর পুত্র ও পুত্রবধূ। খাদিজা বেগম তার স্বামী কে নিয়ে আলাদা ভাবে বসবাস করেন একই বাড়িতে। আসামীরা তার মা-বাবাকে কোন প্রকার ভরন পোষন ও চিকিৎসা বাবদ কোন খরচ প্রদান করেন না।

 

এছাড়াও গেলো ৩ মার্চ স্বামী দিদার হোসেন নিজ সম্পত্তিতে বসবাসকৃত ঘরটি মেরামত করতে গেলে ছেলে আমিনুল ইসলামের স্ত্রী কু-পরামর্শে ঘরের কাঠ, সিমেন্ট এর খুঁটি ফেলে দেয় এবং কাঠের বেড়া করাত দিয়ে কেটে ফেলে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার প্রতি সাধন করে। পরে তার জানায়, সম্পত্তি তাদের নামে লিখে না দিয়ে উক্ত ঘর মেরামত করিতে পারিবে না। অস্বীকার করলে অভিযুক্তরা রাগান্নিত হয়ে অকথ্য ভাষায় গালিগালজ এবং কাঠের ডাসা দিয়ে মাকে বারি মেরে নীলাফুলা জখম করে।

 

এ বিষয়ে খাদিজা বেগমের স্বামী দিদার হোসেন গত ৯ মার্চ মুন্সীগঞ্জ আদালতে ভরনপোষণ চেয়ে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ঘটনার জেরে অভিযুক্তরা গত ১২ মার্চ মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টানা হেচড়া করে, চর থাপ্পর, কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে।

 

এ ব্যাপারে ওই আদালতের বেঞ্চ সহকারি মোয়াজ্জেম হোসেন জানান, পিতা-মাতাকে ভরণপোষণ ও চিকিৎসার খরচ না দিয়ে মারপিট করার অপরাধে, মা আদালতে অভিযোগ করে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণপূর্বক পুত্র আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পুত্রবধূ স্ত্রী রাশেদা বেগমের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!