সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

মুন্সীগঞ্জে শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে সামেলা বেগম (৬৮) নামে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের গাদিঘাট মিত্তেরহাটি এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, বাড়িতে সামেলা বেগম একাই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের দাফন কাজে বাইরে ছিলেন। হঠাৎ সালেমা বেগমের ঘরে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সামেলা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত। দুইটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সামেলা বেগমের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!