মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য প্রশান্ত চন্দ্র দাস ’ল’ পরিক্ষায় উত্তীর্ণ হওয়ায় জেলা আইনজীবী সমিতির ১নং সদস্য ও ৪ বারের সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রুহিতপুর এলাকায় প্রশান্তর দাসের নিজবাড়িতে কেক কেটে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য ব্যারিস্টার হাসান সাইদ রছি, সরকারি ভিপি কৌশলী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঢালী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা, অ্যাডভোকেট প্রদীপ পাল ও শিক্ষানবিশ আইনজীবী মো. আলমগীর হোসেন।
প্রশান্ত চন্দ্র দাস পৌরসভার ৬ নং ওয়ার্ডের রুহিতপুর এলাকার স্বর্গীয় গৌরাঙ্গ দাসের ছেলে ও জেলা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য।
জানা গেছে, প্রশান্ত চন্দ্র দাস প্রায় ২৭ বছর অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরীর সেরেস্তায় সহকারী হিসেবে একযোগে কাজ করে আসছে। সর্বদা প্রশান্ত দাস অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরীর আইন পেশায় সহায়তা করেছেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল গুরু শিষ্যর অটুট সম্পর্ক। আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী প্রশান্তকে কাজের ফাঁকে লেখাপড়ার পরামর্শ দিতেন।
প্রশান্ত তার গুরুর কথা মান্য করে লেখাপড়ায় মনোযোগী হয়ে ওঠেন। দীর্ঘ প্রচেষ্টায় প্রশান্ত এইচএসসি ও ডিগ্রি পাশ করে ল পরিক্ষায় অংশ গ্রহণ করেন। গত বুধবার ল পরী¶ার ফলাফল প্রকাশ করায় তিনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। প্রশান্ত দাসের ফলাফলের কথা জানতে পেরে বেশী খুশি হয়েছেন অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী।
এ ব্যাপারে অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী জানান, আমার সহকারী প্রশান্ত এসএসসি পরিক্ষায় পাশ করে আমার সেরেস্তার কাজে যোগ দেন। আমার কথায় কাজের পাশাপাশি ছেলেটি এইচএসসি ও ডিগ্রি কমপ্লিট করে এখন ল পরিক্ষায় পাশ করেছেন। আমি তাকে সর্বদা কাজের পাশাপাশি লেখাপড়ার সাজেশন দিয়েছি। ওর সাথে আমার ছিল গুরু শিষ্যর সম্পর্ক। তিনি আরোও জানান, প্রশান্তর ল পাশে আমি সবচেয়ে বেশি আনন্দিত। তাই আমি খুশি হয়ে ওর বাড়িতে এসে শুভেচ্ছা জানালাম। আমি সর্বদা ওর জন্য দোয়া করি।