সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে লৌহজংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ তম বর্ষপূর্তি র‍্যালিতে জনতার ঢল

মুন্সীগঞ্জে লৌহজংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ তম বর্ষপূর্তি র‍্যালিতে জনতার ঢল

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ ,

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ 

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে৷ র‍্যালিতে যোগ দিতে 

হাজার হাজার জনতার ঢল নামে৷ র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠপট্টি এলাকায় গিয়ে শেষ হয়৷ এর আগে বিকেল ৪টায় আলোচনা সভায় কলেজ মাঠে সমাবেশে পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷ বিশেষ বক্তা- কেন্দ্রীয় বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ৷ 

বিশেষ অতিথি ছিলেন এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, সাগর বেপারী, আরিফুজ্জামান হাওলাদার লাভলু,বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন খান পান্নু,ফিরোজ আলম,আবু তাহের মৃধা,হাজী মুক্তার হোসেন খান, নজরুল ইসলাম ধলু, রিপন তালুকদার ,মো. ওমর ফারুক অবাক,তানভীর আহমেদ অভি, রিপন তালুকদার সহ ১০ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ ##

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!