সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে লৌহজংয়ে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

মুন্সীগঞ্জে লৌহজংয়ে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসত বাড়িতে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছে বসত ঘর। রবিবার সকাল ৯ টার সময় উপজেলার রাউথগাঁও তেউতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯.০৮ মিনিটের সময় মোবাইলে সংবাদ আসে রাউথগাঁও তেউতিয়া এলাকার মোঃ জিতু শেখের 

 বসত বাড়িতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। 

 

আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে টিনের রান্নাঘর ও লাকড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে আশেপাশের অনেক বসত ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!