সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত

মুন্সীগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত

 

মোল্লা মো়হাম্মদ শাহিন,মুন্সীগঞ্জঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুরে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর )সকাল ১০টায় সদর উপজেলার মুক্তারপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ সদর শাখার আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির
যুগ্ন মহাসচিব এড্যাঃ আব্দুস সালাম আজাদ ।
এ সময় সদর উপজেলার যুব দলের আহ্বায়ক এ্যাডঃ নুর হোসাইনের
সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুব হাসান সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির
সিনিয়ার যুগ্ন আহ্বায়ক ও সদর উপজেলার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ।

উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজিবর রহমান দেওয়ান ।

বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন মুন্সীগঞ্জ সদর যুবদলের সিঃযুগ্ন আহ্বায়ক মোঃবাবুল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা এবং ছাত্র- জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!