সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী 

মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করতে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বল হরি বাড়ৈ প্রমূখ।

বক্তারা গ্রাম আদালতে সুফল উল্লেখ করে বলেন- অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার গ্রাম আদালতে পাওয়া যায়। ফৌজদারি ও দেওয়ানী বিভিন্ন বিরোধ সহজে মিটিয়ে দেয়া যায়।

মত বিনিময় সভা শেষে গ্রাম আদালতে কি ধরনের বিচার আর কিভাবে হয় তার একটি ভিডিও চিত্র প্রদর্শন দেখানো হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!