সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার পুত্র।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় শেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল চালক আহত হয়েছে বলে জেনেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!