সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলায় ৫ শ্রমিক আহত, ড্রেজারে আগুন

মুন্সীগঞ্জে মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলায় ৫ শ্রমিক আহত, ড্রেজারে আগুন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে বালু মহালে গ্রামবাসীর হামলায় অন্তত ৫ ড্রেজার শ্রমিক আহত হয়েছে। এসময় একটি ড্রেজারে অগ্নিসংযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা সদরের আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত ড্রেজার শ্রমিক মো. মোস্তফাকে (৫৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. সাইফুরসহ (৪০) বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গ্রামবাসীর দাবী বালু মহালের নির্ধারিত স্থান ছেড়ে গ্রামঘেষে বালু উত্তোলন করার ক্ষোভ থেকেই এ হামলা করা হয়েছে। তবে ইজারাদারের দাবী হচ্ছে নির্ধারিত সীমানাতেই বালু উত্তোলন করা হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!