সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে মুন্সীরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে মুন্সীরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার মুন্সীরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের পক্ষে  সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের দেশনেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।

এতে উপস্থিত ছিলেন চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাসুম, সুইজারল্যান্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা লিটন মিজি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আনোয়ার হোসেন গাজী, বিএনপি নেতা জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, মুন্সীরহাট বাজার কমিটির সভাপতি সাহেব আলী মিজিসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!