সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

আজ ১৮শে অক্টোবর রোজ শনিবার ভোর ৬.০০ ঘটিকা হতে বেলা ১২.০০ ঘটিকা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন চর ও এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ, উপজেলা প্রশাসন, লৌহজং, বাংলাদেশ সেনাবাহিনীর মাওয়া আর্মি ক্যাম্প, লৌহজং থানা পুলিশ, মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড এর সমন্বয়ে উক্ত যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ক্রয় ও বিক্রয় এর অভিযোগে ১০ জনকে আটক করা হয়। এছাড়া অভিযানের সময় প্রায় ৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০- ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।

 বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং মো: নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), লৌহজং থানা, বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্যবৃন্দ ও আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!