সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে মাদক মামলায় এক আসামির ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মাদক মামলায় এক আসামির ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এক মাদক মামলার আসামি মো. সোহেল রানা (২২) কে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও মাদক আইনের অপর একটি ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে উভয় ধরায় ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। রায় প্রচারের সময় আসামি অনুপস্থিত থাকায় তাহার বিরুদ্ধে সাঁজা পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামি শ্রীনগর উপজেলার কামারগাঁও মাঠপাড়া গ্রামের আবু ব্যাপারীর ছেলে। তিনি একই উপজেলার মধ্য বাঘড়া গ্রামের তার নানা ইউসুফ খানের বাড়িতে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ মে রাত পৌনে ৯ টার দিকে উপজেলার মধ্য বাঘড়া গ্রামে মাদক বিক্রি করা কালীন সময়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানাকে আটক করে। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে এক শত গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই তারিখে শ্রীনগর থানার দায়িত্বরত পুলিশের এসআই মো. মাসুদুর রহমান খান বাদী হয়ে মাদক আইনের মামলা করে পরদিন আসামিকে আদালতে প্রেরণ করেন। ১০ বছর বিচারাধীনে থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, হেরোইন ও গাঁজা বিক্রির অপরাধে আসামিকে পৃথক দুটি ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!