সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৬ জুন) মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহ সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত প্রভাব তুলে ধরে বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ মাদক পাচার প্রতিরোধ এবং তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!