মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে-৩ (গজারিয়া -মুন্সীগঞ্জ সদর )আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পূর্ণ হয়েছে আজ ২জানুয়ারি শুক্রবার। এদিন সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই সংক্রান্ত সভায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর দুপুরে মুন্সিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন শহীদ সজল-ডিপজল ও রিয়াজুলের কবর জিয়ারত করেন কামরুজ্জামান রতন।
এসময় দোয়া মোনাজাতে তিন শহীদের রুহের মাগফিরাত কামনা সহ বিভিন্ন বিষয়ে দোয়া করা হয়।
এতে জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ সহ কামরুজ্জামান রতন সমর্থিত বিএনপির নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।