সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ভাতিজার বন্দুকের গুলিতে চাচা নিহত: ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

মুন্সীগঞ্জে ভাতিজার বন্দুকের গুলিতে চাচা নিহত: ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

শ্রীকান্ত দাস-
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভাতিজার বন্দুকের গুলিতে আমেরিকান প্রবাসী আপন চাচাকে হত্যার ঘটনার মামলায় ভাতিজা গেনেট রোজারিও (৫০) নামের এক আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বিষয়টি নিশ্চত করেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষনা করেন। আসামী গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে। নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে। রায় ঘোষনার সময় আসামী আদালতে অনুপস্থিত ছিলো।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলির শব্দে আশেপাশের লোক জন এগিয়ে এলে ঘরের দরজা ভেঙ্গে মাইকেল রোজারিওকে বের করে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মাইকেল রোজারিওকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামী করে হত্যা মামলা করে। এছাড়াও বন্দুক দিয়ে মাইকেল রোজারিওকে হত্যা করায় সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।

এ ঘটনায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত উভয় মামলায় আসামী গেনেট রোজারিওকে দোষী সাব্যস্ত করে দন্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন জানান, গত ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও নামের আসামী তার আপন চাচা আমেরিকান প্রবাসী মাইকেল রোজারিওকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করায় সিরাজদিখান থানায় পৃথক মামলা হয়। এঘটনায় হত্যা করার অপরাধে আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ অপর অস্ত্র মামলায় একই আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। এ রায়ে আমরা রাস্ট্র পক্ষ সন্তুষ্ট।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!