লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ০১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ হুইল চেয়ার প্রদান করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
শিক্ষার্থীর দৈনন্দিন চলাচল সহজতর করা এবং শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সহায়ক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীর জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
হুইল চেয়ার পাওয়ায় শিক্ষার্থী ও তার পরিবার সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এর ফলে শিক্ষার্থীটি বিদ্যালয়ে আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত ও পাঠদান কার্যক্রমে অংশ নিতে সক্ষম হবে।