মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের আদালতে চলমান ৪ মামলার বিপুল পরিমান (আলামত) কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার মুক্তারপুর ধলেশ্বরী নদীর পারে এসব জাল ধ্বংস করা হয়।
মালখানার দায়িত্ব প্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাসের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে এসব কারেন্ট জাল ধ্বংস করা হয়।
এসময় ৯ কেজী ৮০০ গ্রাম ও ৫ হাজার ৪ শত ৭৫ বর্গ কিলোমিটার কারেন্ট জাল, ২ হাজার ২ শত ৯৮ পিচ সুতার ববিন, ২ হাজার ৪ শত ৯৮ পিচ সুতার রিল এবং ১১৮ প্যাকেট নতুন কারেন্ট জাল ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানম।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার পুলিশের এসআই মো. সোহাগ, গজারিয়া নৌ- পুলিশ ফাড়ির এসআই কামরুল হুদা নাইম প্রমূখ।