সংবাদ শিরোনাম :
ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭ মুন্সীগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইল প্রশাসন মুন্সীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৩১ সদস্য গ্রেপ্তার, ৩ হায়েস গাড়ি আটক টঙ্গিবাড়ীর জলাশয়ে ফিরছে মাছ, অবমুক্ত হলো পোনা ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ শ্রীনগরে ডিবির অভিযানে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার শেষ মুহূর্তে স্থগিত মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই
বিদেশ ফেরত লোকজনকে টার্গেট করে দেহ ব্যবসা ৯ নারী সহ ১জন খদ্দের গ্রেফতার

বিদেশ ফেরত লোকজনকে টার্গেট করে দেহ ব্যবসা ৯ নারী সহ ১জন খদ্দের গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের পৌর এলাকা থেকে বাসা ভাড়া করে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী ও খদ্দেরসহ ১০ জন গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ থানাধীন পৌর এলাকার একটি ফ্ল্যাট থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন নারী ও ১ জন খদ্দেরসহ মোট ১০(দশ) জনকে আটক করেন।

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মূলহোতা দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোক চক্ষুর আড়ালে নিজেরাসহ আরো নারীদের সংগ্রহ করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে।

তারা মোবাইলে যোগাযোগ করে খদ্দের সংগ্রহ করে এবং অনেক সময় খদ্দেরের নিকট থাকা টাকা পয়সা ভয়ভীতি দেখিয়ে লুটে নেয়। বিদেশ ফেরত লোকজন তাদের বেশিরভাগ বিশেষ কাস্টমার।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!