সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ আদালতে আসা বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আদালত পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রতিটি বিচার কক্ষ সহ আদালতের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারপ্রার্থীদের সুবিধার লক্ষ্যে আদালতের বেঞ্চ সহকারীদের মামলার নথি ও রেজিস্টার সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করার পরামর্শ দেন।

এছাড়াও আদালত ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে স্টাফদের কাজ করার আহবান জানান। বিষয়টি নিশ্চিত করেন আদালতের নাজির মো. আবু হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মানিক দাস ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মো. আশীকুর রহমান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!