সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ইমরান মারা গেছে 

মুন্সীগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত ইমরান মারা গেছে 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১ জনকে গুলি করে হত্যার ঘটনায় আহত ইমারন খান (২২) কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ থেকে মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে নিহতের পরিবার। ইমরান খান মোল্লাকান্দির রুস্তম খাঁর ছেলে।
এ  বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আহত ইমরান খানের মৃত্যু সম্পর্কে আমরা ও নিশ্চিত হয়েছি। গতকালের ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামালের অনুসারীদের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে গতকাল ভোরে ওয়াহিদ রায়হান, আতিক মল্লিক ও রহিম মোল্লাদের সমর্থক আওয়ামী লীগ নেতা ইউসুফ, জাহাঙ্গীর, শাহ কামাল, শাহ আলম, শাকিল, হোসেন মিয়া ও জিন্নত মীরদের একটি দল দেশি-বিদেশি অস্ত্র নিয়ে চরডুমুরিয়া এলাকায় অতর্কিত হামলা চালায়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ মীর। ইমরান খান গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। সেখান থেকে আহত ইমরান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!