সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত

মুন্সীগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে আসরাফুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ বাহাউদ্দিন বাহার নির্বাচিত হয়েছেন।

 

সংগঠনের তালতলা বাজারস্থ প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সকল সদস্যের সরাসরি অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়।

 

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল হোসেন মৃধাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে বিভিন্ন পদের জন্য প্রার্থী আহ্বান করে এবং সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করে।

 

নবগঠিত কার্যকরী পরিষদে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবীর। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী ইসলাম ভাষাণ, শাহীন আহমেদ, মো. আবুল হোসেন বেপারি, মো. দেলোয়ার হোসেন, অনিল রায় ও শ্যামল দাস।

 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শান্তি গোপাল পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক সমীর দাস বাবুল ও আবুল হোসেন খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল পোদ্দার ও মাসুম হাওলাদার অপু, দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল গোস্বামী, সহ-দপ্তর সম্পাদক রতন কুন্ডু, অর্থ সম্পাদক তপন দাস, সহ-অর্থ সম্পাদক শান্তি ধর, প্রচার সম্পাদক মো. আমির হোসেন খান, সহ-প্রচার সম্পাদক পরিমল দাস, সাংস্কৃতিক সম্পাদক জামাল হোসেন জনি, সহ-সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র দাস।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ক্রীড়া সম্পাদক সাঈম শিকদার, সমাজকল্যাণ সম্পাদক গৌতম কুন্ডু, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক কাঞ্চন ভট্টাচার্য, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক হাজী হুমায়ুন কাজী এবং হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক সুজিত দাস।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম, মো. আবু সাঈদ ও সেলিম আহমেদ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

লিটন/নব

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!