সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার
মুন্সীগঞ্জে ফৌজদারি আইন সাম্প্রতিক সংশোধন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ফৌজদারি আইন সাম্প্রতিক সংশোধন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ আদালতে ফৌজদারী আইন সাম্প্রতিক সংশোধনী বিষয়ে বিচারকদের সাথে সরকারী আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মচারীদের মধ্যে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সংশোধনী আইনের বিষয় বস্তু তুলে ধরেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহসিনা হোসেন তুষির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন ও অ্যাডভোকেট নূর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সুবর্না সেঁজুতি, নুসরাত শারমিন, রহিমা আক্তার, দুরদানা রহমান, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল হোসেন, কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা সহ সহকারী পাবলিক প্রসিকিউটর, আদালতের পুলিশ সদস্য ও কর্মচারীরা।

সেমিনারে ফৌজদারি আইন সাম্প্রতিক সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!