সংবাদ শিরোনাম :
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন শিলই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে বিএনপি নেতা জাকির হোসেন জমাদার, উন্নয়নে সহযোগিতার আশ্বাস। মুন্সীগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে মিল্টনসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে পুলিশে অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মুন্সীগঞ্জে পুলিশে অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিজেস্ব প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় অভিযানে গিয়ে ৭০০পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা গতকাল ৯ এপ্রিল বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গতকাল ৯ই এপ্রিল রোজ বুধবার ডিবি পুলিশের এসআই মো. ইয়াসিনের নেতৃত্বে ছোট মাকহাটি এলাকার করিম গাজির বাড়ির গেটের সামনে গেলে অভিযুক্ত শুভ গাজী (৩৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে। আসামির বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!