সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার

মুন্সীগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসব আয়োজন করা হয়। ০৭ ডিসেম্বর (রবিবার) শিল্প কলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন , জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

উক্ত পিঠা উৎসবে আগত অতিথিবৃন্দ বিভিন্ন স্টলে পরিবেশিত বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য এর অংশ বিভিন্ন পিঠাপুলি পরিদর্শন করেন। 

এছাড়াও শিল্পকলা প্রাঙ্গণে একটি পথনাটক অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটিকাটি পরিবেশিত হয়।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!