সংবাদ শিরোনাম :
টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন  সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের আনন্দঘন নৌভ্রমণ জিসপের উদ্যোগে স্বাধীনতা বিরোধী ও স্বৈরাচার প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা মুন্সীগঞ্জ সাইবার দলের সভাপতি শামীম হাওলাদার, সম্পাদক রুবেল হালদার মুন্সীগঞ্জে এ কে এম ট্রেডিংয়ের সার ডিলারের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৫ ইটভাটাকে ২৬ লাখ টাকা অর্থদণ্ড, ৩ জনের জেল

শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র, ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় ৫ ইটভাটাকে ২৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান ও শহিদুল ইসলাম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি)দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার আকবরনগর গ্রামে অভিযান পরিচালনা করে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট।

এ সময় মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স নুর ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস, দেওয়ান ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে অর্থদণ্ড মোট ২৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেন।

এছাড়া ২ টি ইটভাটার ম্যানেজারকে অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় জেলে পাঠিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এবং ১ টি ইটভাটার ম্যানেজারকে অর্থদণ্ডের টাকা পরিশোধ না করায় জেলে পাঠিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ ফোর্স।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!