সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে টঙ্গীবাড়ীতে স্বজনপ্রীতি করে আশ্রয়ণের ঘর বরাদ্দের অভিযোগ। মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেলেন মহাসিন খাঁন বাবু মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম ওসমান ভূঁইয়াকে দেখতে চান স্থানীয়রা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপলাইন ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কামারখাড়াকে মডেল ইউনিয়ন করতে চান চেয়ারম্যান প্রার্থী নজরুল মোল্লা ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন রেনেসাঁ ডায়াগনস্টিক কেয়ারের স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা জেসমিন জুলিয়া এসএসসি-৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা বেতকায় চেয়ারম্যান প্রার্থী মহসিন খান বাবু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন 
মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০ ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৩০ ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোল্লাকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সদস্যরা এনএসআইকে সঙ্গে নিয়ে চরকেওয়ারের বাঘাইকান্দি এলাকায় আক্তার দেওয়ানের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালান। এ সময় দুটি বালতি থেকে আনুমানিক ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। উদ্ধার করা ককটেলগুলো আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!