মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে নৌ-ডাকাত জালাল মিঝি
মুন্সীগঞ্জে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নৌ-ডাকাত জালাল মিঝিকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের এলাকা থেকে গ্রেফতার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) বলেন, জালাল মিঝি বাংলাবাজারের বানিয়াল এলাকার কাশেম মিঝির পুত্র।
সে নৌ-ডাকাতি, অস্ত্র মামলাসহ সর্বমোট ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া সে সাম্প্রতিক সময় নিহত নৌ-ডাকাত বাবলা মিজির ঘনিষ্ঠ সহচর। গ্রেফতার জালাল মিঝিকে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, মুন্সীগঞ্জ থানায় পাঁচটি মামলার পরও তার নামে চাঁদপুর ও শরীয়তপুর জেলায় নৌ-ডাকাতির একাধিক মামলা রয়েছে।