মোঃ জিয়াউর রহমান:
মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ল ও খাবার বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগে হযরত আবুবকর(রা:) মসজিদ সংলগ্ন মাদ্রাসায় বিকেলে এই দোয়া মাহফিল ও ২৫ জন এতীম শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার নের্তৃবৃন্দ।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ ইতিহাস পরিষদের সভাপতি মোঃ গোলাম আশরাফ খান উজ্জ্বল, সংগঠনের উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সিনিয়র সহ সভাপতি এ্যাড. জানে আলম প্রিন্স, সহ সভাপতি মোঃ মাহবুব আলম লিটন, সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজমল্লিক অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন মুন্সী সহ অন্যান্য নের্তৃবৃন্দ।
আজ বিকেলে জন্মদিনে লন্ডনে চিকিৎসারত নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।